1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. contentmgr5571@gmail.com : contentmgr55 :
  3. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
  4. developer915@yahoo.com : developer91 :
  5. publisher2119@yahoo.com : publisher21 :
রিড না করা অধ্যায় কলমে: মো. জমির উদদীন - dailyhumanrights
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:৪২|
শিরোনামঃ
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল মোমিন নীলফামারী পৌরসভায় ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি মডেল নীলফামারী বিনির্মানে নতুন রুপে কাজ করতে আগ্রহী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা কলেজ এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি কাবেরুল ইসলাম লিটন উন্নত নীলফামারী সদর বিনির্মাণে নীলফামারী সদর এর ১৫টি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করবে Nilphamari Sadar Welfare Foundation উন্নত নীলফামারী সদর, সমৃদ্ধ আগামী গঠনে Nilphamari Sadar Welfare Foundation-এর অঙ্গীকার জ্যাঠামহাশয় স্মরণে কলমে – হৃদয় রাজ বাড়ৈ আমার কৈশোরে আব্দুছ ছালাম চৌধুরী বাগানের পাখি লেখক-শুভায়ন দে “আকাশ কন্যা” কলমে:মোঃ শিবলী নোমান

রিড না করা অধ্যায় কলমে: মো. জমির উদদীন

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১৭৩ Time View

তুমি চলে গেলে,
আমি গল্পটা ডিলিট করিনি—
শুধু রিড করা বন্ধ করেছি।
কারণ কিছু অধ্যায়
শেষ করলেই ভারী হয়ে যায়।

আধুনিক জীবনে
সব কিছুর শর্টকাট আছে,
শুধু অনুভূতির নেই।
তাই তো তোমাকে
আনফলো করেও
মনটা আনফলো করতে পারিনি।

ভালোবাসা এখন
“টাইপিং…” দেখায় না,
তবু অপেক্ষা করায়।
এই যে কিছুই হচ্ছে না—
এটাই সবচেয়ে বেশি হচ্ছে।

আমি এখন আর খুঁজি না,
কারণ সার্চ বারে
সব উত্তর থাকে না।
কিছু উত্তর থাকে
সময় নামের সার্ভারে।

তুমি ছিলে
একটা রিড না করা অধ্যায়—
না শেষ,
না ভুলে যাওয়া।
শুধু মাঝে মাঝে খুলে দেখা,
নিজেকে মনে করিয়ে দেওয়া—
আমি একদিন
গভীরভাবে অনুভব করতে পারতাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025