1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. contentmgr5571@gmail.com : contentmgr55 :
  3. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
  4. developer915@yahoo.com : developer91 :
  5. publisher2119@yahoo.com : publisher21 :
দেহমন দেবদুলাল বণিক - dailyhumanrights
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ১২:০৩|
শিরোনামঃ
হাজীগঞ্জ হামিউস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে এক ওয়াজ মাহফিল নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের বিরুদ্ধে তদন্তে সত্যতা: শুনানির পর ব্যবস্থা নাকি দায়সারা পদক্ষেপ নীলফামারীতে তথ্য গোপনে নিয়োগ বাতিল, উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ নীলফামারীতে অনিয়মের সত্যতা ও তদন্ত প্রতিবেদন আছে—তবু ব্যবস্থা নেই গ্রামপুলিশ মিনহাজুলের নীলফামারীতে হুমকি-ভয়ভীতির অভিযোগে উত্তপ্ত মতিয়ার বিল,নির্বাচন দাবিতে মানববন্ধন নীলফামারীতে মতিয়ার বিলের সমবায় বিরোধে আতঙ্ক: নিরাপত্তা চেয়ে ৫ শতাধিক মানুষের মানববন্ধন ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল, পজিশন বিক্রি ও মসজিদ স্থানান্তরের প্রশাসনিক নির্দেশের দুই মাসেও মামলা সৃজন-উচ্ছেদ নেই সৈয়দপুরে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

দেহমন দেবদুলাল বণিক

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১৬৪ Time View

মানুষ একটি মাটির দলা
মরলে-পচলে মাটি হইয়া যায়
দেহের মাঝে দমটা পেলে
কত ভাব দেখায় ,
ক্ষণে-ক্ষণে মনটা তারে–
কত কি ভাবায় ।

ভুবন মাঝে যখন আসে
প্রথম-প্রথম সবাই হাসে
ধীরে-ধীরে মানুষ কেবল
রং- টা বদলায় ,
কিছু মানুষ চলে ভাল
কিছু- করে হায়-হায় ।

ক্ষণে-ক্ষণে মনটা তারে……

মরণ মাঝে সময় হলে
যায়না যেতে কোনো ছলে
ধীরে-ধীরে ভাল সেজে
তবু থাকতে চায় ,
কিছু ফানুস উড়ে যদি
কিছু- ফুইটা যায় ।।

ক্ষণে-ক্ষণে মনটা তারে……

[][][][][][][][][][][][][][][][][][][][][][]

( ফোক্ – দেহমনের গান )

গীতিকারঃ
দেবদুলাল বণিক , সিলেট।
৭/০১/২০২২ ইং

______________________________________________

*** অনেক কঠিন অংক আমরা সমাধান জানি বা করিও কিন্তু জীবনের এত সহজ সরল অংক আমরা সবসময় জটিল বা কঠিন করে রাখি কেন ? জীবনটা নিয়ে চোখে
মুখে যেন- সবচেয়ে বেশি ভয় -কেন? এই ভয়টা আমরা
কি- ইচ্ছাকৃত লালন করি নাকি সামাজিক-পারিপার্শ্বিক
আমাদের বুকে-পিঠে কেউ বেঁধে দেয় । আমরা বেশি —
সংখ্যক মানুষ ভয় বা শংকার ভেতরেই যাচ্ছি , এই ভয়
মন বা শারীরিক নয়- প্রতিদিন ভয় বাসা বাঁধে সন্তানের শিক্ষা-দীক্ষা ভরণ-পোষণ-অর্থনৈতিক স্থবিরতায় । রাজনৈতিক অস্থিরতা- সড়ক রাজপথে বিভিন্ন দুর্ঘটনা
সন্ত্রাস বোমাবাজি অথবা চাকুরী বা বাণিজ্য ভীতি —–
সবসময় আমাদের অস্থির রাখে ।।

মানুষের জীবনে শান্তি-শৃঙ্খলা ফিরে পাওয়া নিয়েও ভয় কাজ করে- আমরা ডাল-লবণ যাই খাই প্রত্যেক মানুষ
খুঁজে শান্তি ও নিরাপত্তা । প্রশ্ন পাব বা পাচ্ছি কোথায় ? দ্রব্যমূল্য-তেল-ভরণপোষণের যাবতীয় যা কিছু সবই — মানুষকে জুজুর মতো ভয় দেখাচ্ছে । আকাশ ছোঁয়ার
মতো দুঃসাধ্য যদি মানুষের নাভিশ্বাসে ঠেকে- তবে সেই
মানুষ জীবন ধারণ বা বেঁচে থাকার ক্ষমতা সে কিভাবে রাখবে , কিভাবে নেবে- এখানেও তার বিরাট ভয় ।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025