
বিধির বিধান পরম সত্যি
জীবনে মানতে হবে,
হম্বিতম্বি যতই করো না
ঠিক ভূপাতিত হবে।
জীবন একটা তবু ভুলে যাই
গতিতে শাসন মানি,
দুর্বার গতি থামেই না যেন
ধরাকেই সরা জানি।
নিষ্ঠুর ঘাত কি শান্তি বাণী
বোকা বানানোর ছল,
সত্য ধর্মের বিনাশে হাজির
গায়েতে পাশব বল!
সত্যে বিজয় হবে একদিন
বুজরুকি শেষ হবে
কলঙ্ক থেকে মুক্তি- স্বাদ
মানব ধর্মে ভবে।