
মায়ের মাখা দুধ কলা ভাত
খেতে বড় মজা,
খেয়েছে কত জ্ঞানী গুণী
খেয়েছে কত রাজা।
যেসব খাবার বানাতো মা
সোহাগ মাখা হাতে,
খেতে বড় স্বাদ পেতাম
আরো চাইতাম পাতে।
শীতের রাতে কষ্ট করে
বানাত পিঠা পায়েশ,
সবাই মিলে বসে খেতাম
আরাম করে আয়েশ।
মুখের দিকে তাকিয়ে মা
হাসতো মিঠি মিঠি,
জড়িয়ে ধরে বলতো আমায়
তুই যে সোনা খাঁটি।
বড় ঘর বড় বাড়ি
সবে পরে আছে,
ঘরে যার মা নাই
কত দুঃখে বাঁচে।