1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৩:২৭|

“হৃদয়ে দেয়না ধরা” কলমে:মোঃ শিবলী নোমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৫ Time View

বসন্তের ফুল মনে ফুটলে
সুবাস ছড়ায় মনে।
কোকিল তখন ভাব জমায়
সেই মনের সনে।

কোকিল ডাকলে গাছের ডালে
মনে সাড়া ফেলে।
তাইতো বলি কোকিলের ডাকে
মনটা কেন দোলে।

বনের কোকিল মনে ডাকলে
মনে বসন্ত আসে।
উড়াল দিয়ে সেই কোকিল
মনের ডালে বসে।

বসন্তের সেই ফুলে যখন
মনটা হারিয়ে যায়।
তখন আনমনেই মনের মাঝে
কোকিল গান গায়।

মনে বসন্ত আসলে কিন্তু
কোকিল বুঝতে পারে।
তুমি কেন থাকো তখন
আমায় থেকে দূরে।

মনের মাঝের বসন্তের ফুল
রঙে রঙে ভরা।
দূর থেকে ডাকে কোকিল
হৃদয়ে দেয়না ধরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025