1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১:৫২|

মানব রুপী পশু” কলমে:মোঃ শিবলী নোমান

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৪ Time View

শিশুটি দুমুঠো ভাতের জন্য
কাজ করে অন্যের ঘরে।
মানবতাহীন পশুদের কাছে
শিশুটা কি থাকতে পারে?

আকাশ জয়ের স্বপ্ন দেখে
বাবুরা বিমানে চড়ে ।
আর অত্যাচারের স্টিমরোলার
চালায় শিশুটির পড়ে।

এই অত্যাচার করে তারা
মনে শান্তি পায়।
অত্যাচার করা শিশুটির যেন
জীবন আজ যায়।

পশুরা কখনো মানুষ হবে না
তাদের হৃদয় বলতে কিছু নাই।
পশুর স্বভাব তাদের মধ্যে
আমি যেন দেখতে পাই।

চামচ খুন্তি গরম করে
শিশুটিকে ছ্যাকা দেয়।
শিশু মনের করুন আর্তনাদ
বিধাতা শুনতে পায়।

জাতির সামনে পশুদের মুখ
আজ উন্মোচন হয়ে যায়।
এই জাতি আজ ঘৃণা ভরে
তাদের মুখে থুতু দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025