1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. contentmgr5571@gmail.com : contentmgr55 :
  3. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
  4. developer915@yahoo.com : developer91 :
  5. publisher2119@yahoo.com : publisher21 :
নীলফামারীতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সন্মাননা প্রদান - dailyhumanrights
৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৭:০৪|
শিরোনামঃ
দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স এওয়ার্ড ২০২৬ এ আজীবন সম্মাননা পাচ্ছেন বাউল কিং কাজল দেওয়ান ও বাউল সম্রাজ্ঞী আলেয়া বেগম দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ এ সেরা বাউল শিল্পী হিসেবে মনোনীত নয়ন শেখ ও দিনা মন্ডল নীলফামারীতে খাসজমি দখল ও বিক্রি: ৩ দিনে মামলা সৃজনের আশ্বাসের পরও ১৬ দিনেও হয়নি মামলা সৃজন জামালপুর গাউসুল আজম জামে মসজিদ নির্মাণে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা হোটেল সোনারগাঁওয়ে বসছে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রি: আইনশৃঙ্খলা কমিটিতে প্রশ্নের পর মামলা সৃজনের আশ্বাস হাজীগঞ্জ হামিউস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে এক ওয়াজ মাহফিল নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের বিরুদ্ধে তদন্তে সত্যতা: শুনানির পর ব্যবস্থা নাকি দায়সারা পদক্ষেপ নীলফামারীতে তথ্য গোপনে নিয়োগ বাতিল, উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ নীলফামারীতে অনিয়মের সত্যতা ও তদন্ত প্রতিবেদন আছে—তবু ব্যবস্থা নেই গ্রামপুলিশ মিনহাজুলের

নীলফামারীতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সন্মাননা প্রদান

নীলফামারী প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৪০২ Time View

নীলফামারীতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সন্মাননা স্বারক প্রদান করা হয়েছে।

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও মমতায়, আস্থা আজ সমাজসেবায়” প্রতিপাদ্যে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে ৩ই জানুয়ারি সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধনের মাধ্যমে শুরু হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় সভায় জেলার সমাজসেবা কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দীক। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী পরিচালক নুসরাত ফাতেমা ও সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. ফিরোজ সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রবেশন অফিসার মো. ফরহাদ হোসেন, শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন, সমাজসেবা অফিসার (রেজি) শাহানাজ পারভীন, হাসপাতাল সমাজসেবা অফিসার নুরুন নাহার নুরী, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শাহজাহান আলী, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি একেএম জাহাঙ্গীর, সাংবাদিক নুর আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বোরহান আহমেদ, দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মোমিন, ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আখতারুজ্জামান খান প্রমুখ।

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে জেলার শ্রেষ্ঠ অফিসার এবং শ্রেষ্ঠ সমাজকর্মীদের সন্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ২৮ জনের মাঝে ক্ষুদ্র ঋণের নগদ অর্থ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025