
তাম যদি সুগন্ধি ফুল
গুলবাগেরই বুকে,
ঘ্রাণ ছড়িয়ে নর্দমার দূর
গন্ধ দিতাম রুখে।
হতাম যদি জোছনা চাঁদের,
দূর করে সব কালো,
স্বকীয় বিভায় রাত রাঙাতাম,
নিভিয়ে নিয়ন আলো।
হতাম যদি ভয়াল তুফান,
প্রবল বেগে এসে,
শ্লাঘার দালান চূর্ণ করতাম,
সবই যেতো ভেসে।
হতাম যদি ডালের পাখি,
ছেড়ে গলার সুর,
কৃত্রিম বাদ্যের বিষাদ নিনাদ
করে দিতাম দূর।
হতাম যদি বারিধারা
কৃষ্ণ মেঘের তবে,
আবর্জনা, নোংরা, ময়লা
ধুয়ে দিতাম সবই।