1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১:২০|

“চাঁদকন্যা” কলমে:মোঃ শিবলী নোমান

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৮ Time View

রাতের আকাশে তারা গুনি
গোনা হয় না চাঁদ।
চাঁদ নিয়ে ভাবতে ভাবতে
কেটে যায় রাত।

কী সুন্দর চাঁদের আলো
রাতে ছড়িয়ে পড়ে।
চাঁদের মত তুমি থাকো
এই হৃদয় জুড়ে।

তুমি থাকলে হৃদয়ে থাকে
চাঁদের মত আলো।
দূর হয় হৃদয় থেকে
যত আধার কালো।

হৃদয়ের মাঝে এমনটাই
সবাই কিন্তু চায়।
ভাগ্য গুনে এমন চাঁদ
হৃদয় মাঝে পায়।

তুমি নামক চাঁদের আলো
হৃদয় আলোকিত করে।
যেন পূর্ণিমার জোয়ার বয়
সারা হৃদয় জুড়ে।

তুমি থাকলে শুক্লপক্ষ
সারা বছর থাকে।
চাঁদকন্যা হিসেবে হৃদয়ে
দেখতে চাই তাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025