1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১:২১|

“বুঝি আমি তাকে” কলমে:মোঃ শিবলী নোমান

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৮ Time View

ধরার বুকে তুমি একটি
গোলাপ ফুল ছিলে।
অল্প সময়ে ফুল ফোটে
তুমি ঝরে গেলে।

মনের বাগানে ফুলটি কিন্তু
এখনো ফুটে আছে।
ফুলটি এখনো সুবাস ছড়ায়
মনে হয় আমার কাছে।

মনের বাগানে বসন্ত থাকলে
ফুল ফোটে মনে।
মনে মনে ভাব জমে
বনের কোকিলের সনে।

মনের মাঝে ফুল ফুটলে
মনে বসন্ত থাকে।
তখন কিন্তু সারাবেলা
বসন্তের কোকিল ডাকে।

বসন্ত হলে ফুলে ফুলে
সুবাস ছড়িয়ে যাবে।
সেই ফুলের সুবাস মন
সারা বছর পাবে।

একটা ফুলের জন্য মনে
সুবাস ছড়িয়ে থাকে।
সুবাস ছড়ানো সেই ফুলটি
বুঝি আমি তাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025