
চৈত্রের খরতাপ ক্লান্ত দুপুরেও
তোমাকে মনে পড়ে।
পাশে যদি তুমি থাকতে
আমার হাতটা ধরে।
মনের মাঝে শীতল হাওয়া
তখন বয়ে যেত।
চৈতালির সেই খরতাপ
তখন উধাও হতো।
এমন মনের সেই মানুষকে
সবাই কিন্তু চায়।
ভাগ্য গুনে এমন মানুষ
শুধুই পাওয়া যায়।
চৈত্রের খরতাপ মনেই হয়না
তুমি থাকলে পাশে।
হৃদয় মাঝে নিলুয়া বাতাস
তখন ভেসে আসে।
নীল শাড়ির আঁচল বিছিয়ে
যখন পাশে বসো।
হিমেল বাতাসের ছোঁয়া যেন
তুমি নিয়ে আসো।
সেই খরতাপেও হিমেল বাতাস
বয় মনের মাঝে।
তোমার কথা শীতল সুরে
মনের মাঝে বাজে।