
সুখ যে কবে হারিয়ে গেছে,
আমার আঙিনা ছেড়ে।
নয়ন জলে কান্নার বেশে,
অজানা কোন দূর দেশে।
সুখ সে তো বিরাজ করে,
অন্য ভুবন মাঝে।
দুঃখী আমায় একলা ফেলে,
রয় যে সে ভাবনা হীনে।
জীবন গেল যে সুখের খোঁজে,
সুখ থাকে সঙ্গোপনে।
দুঃখ আছে ভাগ্য লিপিতে,
খন্ডিতে পারব না আর তারে।
সুখের তরে ঘর যে বাঁধে,
বোকা যে সে!
সুখ যে কভু আসবিনে,
একান্তই আর আমার হয়ে।
সুখ সুখ করে জীবন গেল,
সুখ এলোনা ভবে।
সুখ সেতো অচিন দেশে,
হারিয়ে গেছে কবে!
সুখ মেতেছে ভোগের উল্লাসে,
আজ আমি বিনে।
আমি নেই আজ ধরাতে,
সুখের খোঁজ আর করবে কে!
সুখ যে আজ গগন মাঝে,
মিশেছে তারার দলে।
আমিও তাই প্রতীক্ষা ছেড়ে,
যোগ দিলাম সেই “সুখের সভাতে!”