
কিছু মানুষের সবকিছুই প্রয়োজনের চেয়ে বেশি
তাদের সর্বত্র বারবার দেখা যায়
বারবার আবির্ভূত হওয়ার ক্ষমতা তাদের আরও বেশি
তারা দিনরাত খবরের কাগজে টিকে থাকে,
টেলিভিশনে, আমাদের আলাপচারিতায়, সরকারি খবরে
অনেকে এখন পাঠ্যবইয়ে আর ছাত্রছাত্রীদের ইচ্ছায় বেঁচে আছে
বাড়ি থেকে বেরোলেও তাদের দেখা যায়
মোড়ে, হাসপাতালে, রেস্তোরাঁয়,
এমনকি সুলভ কমপ্লেক্সের পোস্টারেও
সর্বজনীন স্থানগুলো এখন তাদের
পার্কে তাদের ক্লাবের বৈঠক হয়
রাস্তায় তাদের তাঁবু খাটানো হয়
বাকি গাছগুলোর ছায়া তাদের
শুকিয়ে আসা নদীর জল তাদের
বাচ্চাদের খেলনায় তাদের ছবি
সবচেয়ে সস্তা টি-শার্টেও তাদের নাম লেখা
প্রতিটি বিজ্ঞাপনে তাদের পারফিউম খুশবু
এরাই তারা, যাদের সবকিছুই প্রয়োজনের চেয়ে বেশি।
অনেক বেশি জামাকাপড়, অনেক বেশি গয়না ও বাসনপত্র,
অসংখ্য ঘড়ি আর চশমা, জুতার জন্য আলাদা তাক,
অনেক বেশি অন্তর্বাস আর এয়ার কন্ডিশনার,
অনেক বেশি বাংলো, বাড়ি, জমি, গাড়ি, আসবাবপত্র,
শেয়ার, কোম্পানি, শোরুম, অনেক বেশি ব্যাংক ব্যালেন্স,
আরও বেশি নগদ টাকা, এলইডি লাইট, কম্পিউটার, আর মোবাইল ফোন,
সমস্যাটা এই নয় যে এই আপাতদৃষ্টিতে বাড়াবাড়ি রকমের ব্যাপারটি আসলেই বাড়াবাড়ি।
সমস্যাটা হলো, আইন অনুযায়ী তাদের যা আছে, তা প্রয়োজনের চেয়ে বেশি।
সমস্যাটা হলো, এটা একদিকে যেমন নিয়মের মধ্যে, তেমনই আবার প্রয়োজনের চেয়ে বেশি।
© Suvayan Dey