1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৪:৪২|

মা-মাটির খোকা কলমে -হৃদয় রাজ বাড়ৈ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১২ Time View

এসেছিল বলে বাংলার খোকা
বাংলা মায়ের কোলে,
আজও বাংলার মাটির ঘরে
স্বাধীনতার শিখা জ্বলে।

হেসেছিল বলে একটি শিশু
মায়ের আঁচলতলা,
সেই হাসিতেই মুক্তা ঝরা
বাংলা সুজলা সুফলা।

ধরেছিল বলে মাঝি হয়ে সেই
বাংলার নায়ে হাল,
বাংলার বুকে উড়ছে আজও
লাল সবুজের পাল।

ছিল বলে এক কৃষকের ছেলে
গায়ে মাখা মাটি গন্ধ,
বাঙালী নামের পরিচয় মোদের
হয় নি সেদিন বন্ধ।

বাংলার বুকে সেদিন খোকা
জন্মেছিলো বলে,
তর্জনী তার ডাক দেয় আজও
বাংলাকে মা বলে।

বেঁচে আছে আজও সেই বাঙালি
বাংলার শিশুদের ভীড়ে,
মা মাটির আঁচলে শুয়ে আছে শিশু
মধুমতীর তীরে।

মা মাটির খোকা সাদাসিধে বোকা
মুজিবুর রহমান,
বাংলা মাকে ভালোবেসেছেন
মন-প্রাণ করে দান।

অখিল ভুবনে নিখিল গগনে
যতদিন রবে রবি,
শ্রদ্ধা সহিত স্মরণ করবে
মুজিবকে মন-কবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025