1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৪:২৬|

তুমি মোর কলমেঃএম এইচ ইউ রায়হান

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৯ Time View

তুমি মোর নিবিড় নিশায়
জীবনরাঙা সূর,
তুমি মোর তিমির হৃদের
দীপ্ত প্রভা, নূর।

তুমি মোর হৃদয়-ভূমির
কুসুমবাগের ফুল,
তুমি মোর স্রোতস্বিনী
ভরাট নদীর কূল।

তুমি মোর সুষম সুরের
প্রাণজুড়ানো পাখি,
তুমি মোর রামধনুর রঙ—
তোমায় গায়ে মাখি।

তুমি মোর নীল গগনের
জোছনায় ভরা চাঁদ,
তুমি মোর লক্ষ তারার
আলোয় জাগা রাত।

তুমি মোর জীবনজুড়ে
আদি-অন্তের সব,
তুমি মোর রিক্ত মনের
প্রেমের অনুভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025