
পল্লী গাঁয়ের ছেলে আমি,
জন্ম আমার গাঁয়ে,
মনের সুখে বাজাই বাঁশি
বসে গাছের ছায়ে।
গাঁয়ের পথে ঘুরে বেড়াই,
করি নানান খেলা,
নদীর জলে নাইতে নামি
তপ্ত দুপুরবেলা।
বিকেল হলে ঘুম না গিয়ে
মা’কে দিয়ে ফাঁকি,
গাছের ডালে বসে আমি
পাখির মতো ডাকি।
গাঁয়ের মাঠে খেলা করি
বন্ধুরা সব মিলে,
লাল কাগজের নৌকা ভাসাই
পদ্মফুলের বিলে।
রঙ-বেরঙের ঘুড়ি উড়াই
নীল গগনের বুকে,
গাঁয়ের সবাই মিলেমিশে
থাকি পরম সুখে।