
জীবন টা জ্যান্ত বটে, তাই তো বেঁচে থাকাই দেখেছো
ধুঁকে ধুঁকে মরণের যন্ত্রণা দেখোনি,
মঞ্চের নাটকে অভিনয়টা দেখেছো
অভিনব জীবনটা বুঝতে কেউ শেখোনি।
মন মরা মানুষের ঘাম ঝরা দেখেছো
দেখো নি তো ব্যাথাতুর বুক চেরা বেদনা,
নির্ঝরা নয়নের নীরবতার কান্না
দেখো নি তাই বলো নি কেউ
মন তুমি কেঁদো না।
আহারের বাহারি খাবারের ক্ষীরভোজ
পড়েছে আজ পেটে যার,
আরাম আর আয়েশে,, রাখো নি সে কারো খোঁজ,
আছে কেবা অনাহার।
দিন কিবা রাত জুড়ে খাট জোড়া ঘুমঘোর
দিবানিশি তাই শুধুই শুয়ে থাকা দেখেছো,
অসুখের ব্যমো আর গায়ে কতো আছে জর
কপালেতে হাত দিয়ে কভুও কি খোঁজ রেখেছো?
মন মরা মানুষের নাম দিছো গম্ভীর,
কথা নেই মুখে তাই বোবা বলে ডেকেছো,
হতে পারে মনটা হতাশায় চৌচির
না জেনেই কাটা ঘায়ে নুন দিতে শিখেছো।
শেখো নি তো ভালো কিছু, পিছু লাগার ধান্দা
সরলেরে বেশ মতো গরলেতে ফেলেছো,
মানুষের বেশভূষায় শয়তানের বান্দা
মানসিক হীনতায়, মানবতা ভুলেছো।