
প্রথম আলোর পাতায় ওগো
আলোর ফেরিওয়ালা,
পহেলা মার্চে বন্ধ হলো
তোমার পথ চলা।
কতো মানুষ আসবে – যাবে
আসবে না আর, পলান সরকার,
কে বাসিবে বই কে ভালো
কে দিবে আর বই উপহার।
পলান তোমার আসল নামটি
হারেজ উদ্দিন সরকার,
তুমি কি জানো না ভুবনে তোমায়
মানুষের পাশে আজো বড্ড দরকার।
পলানি মানে পালিয়ে যাওয়া
পলানি তব ছোটবেলাকার নাম,
সেই তো তুমি চিরদিনের তরে পালিয়ে গেলে
রাখলে নিজের পলানি নামের মান।
তোমার কথা ভাবলে আজও
নয়ন ভাসে অশ্রু জলে,
বই কে তুমি বেসেছো ভালো
শোক – যাতনা ভুলে।
মাত্র- পাঁচ মাস বয়সে পেয়েছিলে তুমি
তোমার, পিতাকে হারানোর বেদনা,
চারিদিক থেকে আঁকড়ে ধরেছিলো
দুঃখ- শোক আর যাতনা।
পিতা কাকে বলে? বুঝো নি তা কভুও
পাও নি পিতার স্নেহ,
নেয় নি কভুও ভালোবাসা ভরা
বুকেতে টানিয়া কেহ।
অভিভাবক হীন বালক তুমি
বুকে ছিল কতো ব্যাথা,
টাকার অভাবে কিনতে পারো নি
বই – পেন্সিল – খাতা।
মনে ছিল তবো পড়ার বাসনা
পড়তে পারো নি তবু,
মুখ ফুটে নিজ বুকের ব্যাথা
বলতে পারো নি কভু।
না পড়তে পারার বেদনা তোমায়
সারাজীবন, বইয়ের পিছনে
ছুটতে করেছে বাধ্য,
তাই দূর দূরান্ত পায়ে হেঁটে গিয়ে
বইয়ের প্রতি ভালোবাসা নিয়ে
ফেরী করে পথে মানুষের মাঝে
আজীবন বই বিলি করে গেলে
যতটুকু তব সাধ্য।
জীবন দিয়ে ভালোবেসে বই
ভালোবাসা করলে অর্জিত,
আজ বই তোমাকে বিশ্বব্যাপি
করেছে পরিচিত।
যে বইয়ের জন্য একদিন তুমি
কেঁদেছিলে বেদনায়,
সেই বই তোমায় আজ করেছে অমর
প্রথম আলোর পাতায়।
ধন্য তোমার বইয়ের প্রতি প্রেম
ধন্য তব পথ চলা,
প্রথম আলোর পাতায় ওগো
আলোর ফেরিওয়ালা।