
ফজরের আযান শুনে
আমার ঘুম ভেঙ্গে যায়,
জামাতে নামায পড়ে
মনে ভীষণ শান্তি পাই।
নামায শেষে দুহাত তুলে
মহান আল্লাহকে বলি,
আমি যেন সকাল সন্ধ্যা
সৎ পথেই চলি।
দোয়া দরুদ পড়ার পর
আপন কাজে চলি,
আমি আছি সুস্থ সবল
তাই আলহামদুলিল্লাহ বলি।
সুখ দুখ সবই কিন্তু
আল্লাহ পাকের ইচ্ছায়,
আমি যখন যেমনি আছি
আল্লাহকে ডাকি স্বেচ্ছায়।