1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৮:০১|

বাসন্তী দোলে,রাঙিয়ে দিলে কলমে: সুপ্রতিম ভৌমিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২১ Time View

রবি ঠাকুরের কাব্য কথায়–
“রাঙিয়ে দিয়ে যাও,
যাও গো এবার যাবার আগে—–”
বসন্তগীত সতত মন মাতায়,
প্রাণ রাঙায় ;
মধুঋতু,
প্রতিবার তুমি এসে ফিরে যাও
ক্ষণকালের তরে,
নিভৃতে হৃদয়ে অবিস্মরণীয় রঙিন
স্মৃতি রাশি করে যাও বপন,
চিরদিনের তরে ।
সুমধুর কুহুতানে,
বসন্তদূতীর আহবানে,
কত শত বিচিত্র বিহগের কলতানে,
মধুমাসে প্রকৃতি অঙ্গনে
করেছো শুভ পদার্পণ ।
তব শুভ আগমনে,
হোরীর আগমনী গানে,
বিশ্বপ্রকৃতি উঠেছে মেতে
আনন্দ উৎফুল্লতায় ;
এসো,রামধনু রঙে রাঙিয়ে দিতে,
আবীর-ফাগে প্রাণ-মন-কায়,
বসন্তোৎসবে, দোল পূর্ণিমায় ।
উদার হস্তে, হরষিত মানসে তব,
যাও রাঙিয়ে রূপের
বর্ণালী ঔরসে তোমার,
রঙের পরশে মুছে যাক্ কালিমা-কলুষ সব ;
হরিৎ বনানী সজ্জিত আজি সোনালী,
রক্তিম রবি কিরণে ;
রুধির রঙ ছড়ায়ে দিলে
প্রকৃতির কোলে,
পলাশ, শিমুল, কৃষ্ণচূড়ার বনে ;
ময়ূরা-ময়ূরী যত
বাসন্তী আবীরে রাঙা পেখম তুলি,
তোমার বিদায় ক্ষণে
অহরহ আলিঙ্গনে,
করে অশেষ ধন্যবাদ জ্ঞাপন
আর প্রীতি সম্ভাষণ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025