1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৮:০১|

অবুঝ সন্তান কবি:রওশন আরা বেগম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৮ Time View

কতদিন দেখিনা মা
তোমার মুখখানি
কত বুঝাই অবুঝ মনকে
বুঝ মানে না জানি।

ছোট রেখে চলে গেলে
আমায় দিয়ে ফাঁকি
দুই চোখ আমি বন্ধ করে
তোমার ছবি আঁকি।

আমার কি দোষ ছিল
বলোনা মা তুমি
আমায় ফেলে চলে গেলে
জানতে পারিনি আমি।

সবাই যখন স্কুলে যায়
মায়ের হাত ধরে
কারো হাত ধরতে চাইলে
দূরে যায় সরে।

যার ঘরে আছে মা
কত খাবার রাঁধে
যার ঘরে মা নাই
দুঃখে শুধু কাঁদে।

অসুখ হলে মা জননী
কত সেবা করে
আমার ঘরে মা নাই
রাখে না আমায় জড়ে।

সময় থাকতে কদর করো
ওরে সকল ভাই ।
মা না থাকলে জীবনে
দুঃখের সীমা নাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025