1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৮:২১|

“যুদ্ধ নয়!শান্তি চাই!” রকিবুল ইসলাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১০১ Time View

চারিদিকে আজি বাজিছে যুদ্ধের দামামা।
ছাড়িছে সবে গর্ব ভরে রণ হুঙ্কার।
নির্বিচারে মারছে মানুষ ধ্বংস হচ্ছে আশরাফুল মাখলুকাত।
ধ্বংস হচ্ছে শান্তির পৃথিবী ভারসাম্য হারাচ্ছে পরিবেশ।
আজ আমি যার বক্ষে চালাচ্ছি গুলি,
প্রিয়জন তার করছে আহাজারি।
আমারে করেছে পয়দা যে কুদরতি,
সেও তো ওই মহান সত্তারই সৃষ্টি।
তবে কেন এত হিংসা-বিদ্বেষ, ভেদাভেদ!?
এসো না গড়ি ঐক্যের পৃথিবী, হয়ে যাই অভেদ।
এসো সবে জাতপাত ভুলি,
এই ধরাতে শুধু মানুষ হয়ে বাঁচি।
ধর্ম যার যার পৃথিবীর সবার,
রোধ করি সকলে মিলে অন্যায় অনাচার।
এসো সবে রুখি মানব হত্যাযজ্ঞ,
গড়ে তুলি ধরায় শান্তি,যতই হোক তা দূর্বোধ্য।
এসো সবে গায়ে শান্তির লেবাস জড়িয়ে নিই,
প্রতিজ্ঞা করি আর নয় যুদ্ধ,নয় হানাহানি।
এক হয়ে আজ সব মানবে বলি সহসাই,
গড়তে হবে নতুন পৃথিবী-“যুদ্ধ নয়!শান্তি চাই!”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025