1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৮:২১|

মুহাম্মাদের দ্বীন কলমেঃ এম এইচ ইউ রায়হান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫৪ Time View

নিবিড় নিদ্রায় বিভোর আছে মুসলিম জাতি আজ,
গাফেলতার সুযোগ নিয়ে তাই বিজাতীরা করে রাজ।

আর কতকাল রইবে ঘুমে, পশ্চিমাদের কদম চুমে করবে জীবন পার?
রেষারেষি সব দ্বন্দ্ব ভুলে, বজ্রপাতের আওয়াজ তুলে জেগে উঠো আবার।

বিশ্ব মুসলিম এক হয়ে যাও, খেলাফা গড়ার শপথ নাও, হাতে হাত রেখে সকলে,
হায়দারি হাঁক তুলো আবার, কসম করি খানায়ে কা’বার—বিশ্বটা আর থাকবে না জালিমের দখলে।

গোলামির সব জিঞ্জির ভেঙে তব উচ্চ করো শির,
বাঁশের কেল্লা গড়ো আবার, হে জামানার তিতুমীর।

সিংহ যখন ঘুমিয়ে পড়ে, নেতৃত্ব থাকে শূন্য,
শিয়াল তখনই ফায়দা লুটে গ্রাসে গোটা অরণ্য।

আমরা মোমিন, খোদার জমিন আমাদেরই হয়ে থাকবে,
সিংহ জাগিলেই শিয়ালেরা তবে একে একে সবে ভাগবে।

কোথায় আরব, তুর্কি, ইরান, বাংলা, হিন্দুস্তান?
কুফফারের ঐ কেল্লায় উঠে হাঁকো জোরে আজান।

জালিমের মসনদ ভেঙে করো কালিমার পতাকা উড্ডীন,
পৃথিবীর দিকে দিকে ছড়িয়ে দাও মুহাম্মাদের দ্বীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025