1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৬:২৮|

“আসবো তোমাদের শহরে?” লেখক:নাজরিন আরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৪ Time View

“আসবে আমাদের শহরে?
আমাদের এই শহরের অলিতে গলিতে দীর্ঘশ্বাস জমে থাকে””

কবি অবশ্যই আসবো তোমার শহরে
অলিতে-গলিতে জমে থাকা দীর্ঘশ্বাসের গল্প শুনবো,
দুঃখের রাত শেষে ভোরের আলোয়
তোমার শহরের ব্যথা ভুলিয়ে দেবো।

তোমার শহরের রাস্তায় হাঁটবো আমি,
শুনবো গল্প, দেখবো স্বপ্নের ধ্বংসাবশেষ।
অলিতে-গলিতে জমে থাকা দীর্ঘশ্বাসের সাথে
আমিও একাত্ম হবো, হবো একাকার অবশেষ।

তোমার শহরের ব্যথা নিয়ে লিখবো কবিতা,
যেখানে প্রতিটি শব্দে থাকবে ভালোবাসা।
আসবো তোমার শহরে, থাকবো কিছুক্ষণ,
মুছে দেবো চোখের জল, আনবো হাসি-খুশির বৃন্দাবন।

তোমার শহরের রাতের আধারে
জমে থাকা দীর্ঘশ্বাসের গল্প শুনবো,
দুঃখের রাত শেষে ভোরের আলোয়
তোমার শহরের ব্যথা ভুলিয়ে দেবো।

তোমার শহরের মানুষের হাসিতে হাসবো,
দুঃখের দিনে তাদের পাশে থাকবো।
তোমার শহরের প্রতিটি ইঙ্গিতে
লিখে যাবো ভালোবাসার গল্প, রইবে না কিছু বাকি অনাগত।

তোমার শহরে আসবো, শুধু একবার নয়,
বার বার আসবো, থাকবো সবসময়।
তোমার শহরের মানুষের ভালোবাসায়
আমিও বেঁচে থাকবো, রইবে না কিছু ভয়।
মুছে দেব কষ্ট, বেদনা, ভালোবাসার অভিনয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025