
আমার কবিতা,
লাঞ্ছিত, দু:খ-বেদনায় জর্জরিত,
ব্যথিত মানবের কবিতা।
আমার কবিতা,
দু:স্থ, নিপীড়িত, অবহেলিত,
অপমানিতের কবিতা।
আমার কবিতা,
অনাহারে, অর্দ্ধাহারে
জীবন ব্যতীতকারীর কবিতা।
আমার কবিতা,
বস্ত্রহীন, আশ্রয়হীন, অসহায়,
নি:স্বজনের কবিতা।
আমার কবিতা,
শোষনের শিকার,আপন অধিকারে বঞ্চিত,
সর্বহারাদের কবিতা।
আমার কবিতা মৃতপ্রায় জীবনের কবিতা ;
আমার কবিতা তাদের কবিতা,
অদৃষ্টে যাদের নেই সুখ-স্বাচ্ছন্দ্যের বারতা,
সর্বোপরি খর্ব হয়েছে জীবনে যাদের
বেঁচে থাকার অধিকার
আর মানব জীবনের স্বাধীনতা ।