1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| ভোর ৫:০৩|

ইহকাল ও পরকালের কল্যাণ লেখক: মোহাম্মদ দ্বীন ইসলাম আনছারী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৯ Time View

আমি প্রথমেই অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ঐ মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের প্রতি, যিনি সৃষ্টি জগতের মহান স্রষ্টা ও প্রতিপালক।
আর পরকালের উত্তম পরিণাম একমাত্র আল্লাহ্ ভীরুদের জন্য এবং পরিপূর্ণ শান্তি ও রহমত বর্ষিত হোক তাঁর রাসূল মুহাম্মদ (সাঃ) ও তাঁর পরিবারবর্গ সহ সকল সাথী-সঙ্গীদের উপর।
অতঃপর আমি অধমে পাঠক মহলের নিকট কিছু নছীহত পেশ করছি, যাহা পালন করলে ইহকাল ও পরকালের কল্যাণ সাধিত হবে। ইনশাআল্লাহ্।
১। আল্লাহ্ তা’য়ালার সাথে কাউকে শরীক করবে না।
২। পিতা-মাতার সাথে ভাল ব্যবহার করবে। তাদের সাথে কোন অবস্থাতেই খারাপ ব্যবহার করবে না।
৩। দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না।
৪। প্রকাশ্যেই হোক বা অপ্রকাশ্যে কোন ভাবেই অশ্লীল কাজের দ্বারে কাছেও যাবে না।
৫। অন্যায় ভাবে কাউকে হত্যা করবে না।
৬। এতিমের সম্পদ নিয়ে টালবাহানা করবেনা।
৭। মাপে কম দিবে না।
৮। অন্যায়ের পক্ষে কথা বলবে না।
৯। আল্লাহ্ তা’য়ালার সাথে কৃত অঙ্গিকার পূর্ণ করবে।
আল্লাহ্ রাব্বুল ইজ্জত সর্বাগ্রে আমাকে সহ সকলকে ছহীহ্ নিয়্যতে আমল করার তাওফীক দান করুন। আমীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025