1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১:৩৩|

“রূপালী চাঁদের ঢেউ” কলমে:মোঃ শিবলী নোমান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৪ Time View

আবার হয়তো দেখা হবে
একদিন তোমার সাথে।
সেই ফুলজোর নদীর পাড়ে
চন্দ্রিমা এক রাতে।

রুপালী চাঁদ চারিদিকে তখন
ছড়িয়ে দিবে আলো।
রূপালী জ্যোৎস্নায় হারিয়ে যাবে
রাতের আঁধার কালো।

ঝলমল করে মনটা আমার
নদীর ঢেউয়ের তালে।
তোমায় দেখে রুপালী চাঁদ
কী যেন ইশারায় বলে।

রূপালী চাঁদের ছোঁয়া যেন
চারিদিকে ছড়িয়ে পড়ে।
ঝর্ণার মত জ্যোৎস্নার আলো
পড়ে নদীর তীরে।

তোমায় দেখে মনের মাঝে
রুপালী ঢেউ খেলে।
ঠিক যেন নদীর ঢেউ
মনের মাঝে দোলে।

মনের মাঝে ঢেউয়ের খেলা
চাঁদ বুঝতে পারে।
শুধু বুঝতে পারোনা তুমি
যদিও থাকো ধারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025