1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১:৩২|

“না বলা কথা” কলমে:মোঃ শিবলী নোমান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৩ Time View

মনের কথা মনেই ছিল
বলা হয়নি তারে।
যে কারণে সে কিন্তু
আজ অনেক দূরে।

সেই কথাটি না বলাতে
দূরত্ব গেছে বেড়ে।
কেমন করে সেই কথাটি
বুঝাবো আমি তারে।

না বলা সেই কথাটির জন্য
জীবন পাল্টে গেল।
দুটি মনের ব্যবধানে যেন
আরও দূরত্ব হলো।

কথাটি রেখেছি মনের মধ্যে
মনের মধ্যেই আছে।
বলতে পারি নাই কথাটি তাই
সে নাই আমার কাছে।

কথাটি আমি মনের মাঝে
রেখেছি যত্ন করে।
কথার মানুষ আমায় থেকে
আজ অনেক দূরে।

না বলা সেই কথাটি তাকে
বুঝাতে পারি নাই।
দূরে থাকলেও মনের মাঝে
এখন আছে ঠাঁই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025