
ফুলে যে সুবাস আছে
বোঝেনা তো ফুল।
কুল ছাড়া হয়না নদী
তবুও নদী ভাঙ্গে কুল।
মনের মাঝেও থেকে মানুষ
ভেঙ্গে দেয় মন।
অথচ এই মনেই বাস করে
সে সারাক্ষণ।
নদী ভাঙতে পারে কুল
নদীর হৃদয় নাই।
নদী ভাঙ্গার দৃশ্য তাই
চোখে দেখতে পাই।
হৃদয়ে থাকা মানুষ কেন
হৃদয় ভেঙ্গে দেয়?
ভাঙবে যদি সেই মনটা
কেন মন নেয়।
যৌবনে সেই ভাঙ্গা নদীর
দু কুল ভরে যায়।
সে হৃদয় মাঝে ফুল ফুটলেও
দেখতে নাহি পায়।
প্রাণ নাই তাই কুলের মর্ম
বোঝেনা তো নদী।
মনের মর্ম বুঝতে পারবে
মন থাকে যদি।