
হাদি সাহারায় পানি,
“হাদি সাহারার উষর বালুতে
আবে জমজম পানি!
হাদি আজাদির হাসান
হোসেন জান্নাতি ফুলদানি।
“হাদি ইতিহাস পাখি আবাবিল
মুসার হাতের লাঠি!
হাদি ওমরের অর্ধজাহান
মুড়ানো শীতলপাটি।
“হাদি গোলাপের মাতাল গন্ধ
খোলা পায়ে রাশেদার!
হাদি উত্তাল সাগরে জোয়ার
আল্লাহু আকবার।
“আবু বকরের সিদ্দিক থেকে
আলোর ঝর্ণা এনে!
হাদি জেগেছিল তরুণ আলীর
সাহসের সুধা টেনে।
“হাদি আঁধার-পর্দা সরায়
নতুন ভোরের রবি!
হাদি জুলাইয়ের অগ্রনায়ক
বিদ্রোহী বিপ্লবী।
“নতুন সময়ে নতুন সফরে নতুন জিন্দাবাদ!
সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ।
“প্লিজ হাদিকে ভূলবেন না
হাদিকে নিয়ে আলোচনা জারি রাখ
সব সময়,,