1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. contentmgr5571@gmail.com : contentmgr55 :
  3. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
  4. developer915@yahoo.com : developer91 :
  5. publisher2119@yahoo.com : publisher21 :
স্মৃতির জলছবি সমরেন্দ্রনাথ ঘোষ - dailyhumanrights
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ১১:০৮|
শিরোনামঃ
দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স এওয়ার্ড ২০২৬ এ আজীবন সম্মাননা পাচ্ছেন বাউল কিং কাজল দেওয়ান ও বাউল সম্রাজ্ঞী আলেয়া বেগম দুবাই সিটি বিজনেস পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ এ সেরা বাউল শিল্পী হিসেবে মনোনীত নয়ন শেখ ও দিনা মন্ডল নীলফামারীতে খাসজমি দখল ও বিক্রি: ৩ দিনে মামলা সৃজনের আশ্বাসের পরও ১৬ দিনেও হয়নি মামলা সৃজন জামালপুর গাউসুল আজম জামে মসজিদ নির্মাণে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা হোটেল সোনারগাঁওয়ে বসছে ‘দুবাই সিটি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’ নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রি: আইনশৃঙ্খলা কমিটিতে প্রশ্নের পর মামলা সৃজনের আশ্বাস হাজীগঞ্জ হামিউস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে এক ওয়াজ মাহফিল নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের বিরুদ্ধে তদন্তে সত্যতা: শুনানির পর ব্যবস্থা নাকি দায়সারা পদক্ষেপ নীলফামারীতে তথ্য গোপনে নিয়োগ বাতিল, উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ নীলফামারীতে অনিয়মের সত্যতা ও তদন্ত প্রতিবেদন আছে—তবু ব্যবস্থা নেই গ্রামপুলিশ মিনহাজুলের

স্মৃতির জলছবি সমরেন্দ্রনাথ ঘোষ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১৩৬ Time View

শীতের কুয়াশা ঘেরা বিবর্ণ প্ল্যাটফর্মের মতো
তোমার আমার বিশাল ব্যবধানেও
স্মৃতিগুলো যেন রাতজাগা পাখি।
পুরনো দিনের খামের মতো পড়ে আছি
ট্রেনের শব্দ শুনি অথচ গন্তব্য দিশাহীন।
শরতের মেঘের মতো অবাধ্য কথাগুলো
কখনও বৃষ্টি,আবার কখনো রোদপোড়া তামাটে।
তোমার নীরবতা স্তব্ধ হিমালয়ের মতো,
আমি বরফ চোখে চেয়ে থাকি
হৃদয় পোড়ে জোনাকির মিছিলে মিছিলে।
অভিমানের নদীতে ভেসে যায় মন
স্রোতের অনুকূলে কচুরিপানার মতো।

এখন মাঝরাত,নিশাচর প্যাঁচারা কাঁদে,
একলা জানলায় বসে বসে ভাবি,
মনে হয় জীবনটা একটা ভাঙা গ্রামাফোন
যেখানে আটকে আছে আমার শুচিস্মিতার হাসি
এক অবুঝ অচল কাঁটার মতো।
যদি কোনদিন লাল সিঁদুরে কপালে
ফিরে তাকাও আমার আঁধার পথে-
দেখবে সেই অন্ধগলির একাকী ল্যামপোস্ট
একদিন পুড়েও অপেক্ষা করে আছে আজও
আলো জ্বেলে তোমার ফেরার পথে।
একা জানলায় তৃষ্ণার্ত বৈশাখী দুপুরের মতো
শ্রাবণের ধারায় নিজেকে ধুইয়ে নিতে অপেক্ষমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025