
তুমি যখন হৈচৈ করো
আমি কষ্ট পাই
তুমি যখন দূরে থাকো
কষ্টের সীমা নাই
সীমার ভেতর অসীম তুমি
মমতা নিয়ে মায়া
চোখের আড়াল হলে তুমি
দেখি তোমার ছায়া
তোমাকে যখন বকা দেই
কষ্ট পাই খুব
তুমি যখন বলতে থাকো
আমি থাকি চুপ
তুমি যখন বিতর্কে জড়াও
বুঝনি তুমি ভুল
আমি তোমার অধিক প্রিয়
সঠিক এবং মূল