
ফুল তুলিতে যাবে এসো,
ফুলের ঐ দেশে।
ফুলের মালা গলায় দিয়ে,
আনন্দে দেবে হেসে।
ফুলের সুবাস ছড়িয়ে দেবে,
অনেক ভালোবেসে।
ফুলের মতো পাপড়ি মেলে,
আসবে ফুলের দেশে।
ফুলের সুগন্ধি ঘ্রাণে মেতে,
চেয়েছি তোমাকে পেতে।
ফুলে ধরেছে মনের কাননে,
ইচ্ছে যাবে ফুলের দেশে।
মন কেড়েছে ফুলের সুগন্ধি,
চেয়েছি সুবাস পেতে।
ফুল কখনো ভুলে যায়নি,
সুবাস বিলিয়ে দিতে।
ফুল মনের আনন্দ দেয়,
এসেছি ফুল নিতে।
ফুলের পাপড়ি মেলে দিয়েছে,
আছে সুগন্ধিতে মেতে।
ফুলের ঘ্রাণ নিয়েই এবার,
ফিরবে নিজের দেশে।
ফুলের সুগন্ধি ঘ্রাণে মেতে,
আকাশে চাঁদ ওঠে হেসে।