
তোমার কথা তুমি রাখোনি,
তোমার চলার পথে।
বলেছিলে তুমি সারা জীবন,
থাকবে আমার সাথে।
মুখের কথা হারিয়ে গেছে,
সেই অন্ধকারের রাতে।
নতুন আলোর পাইনা দিশা,
আমার জীবন চলার রথে।
তাই পথে ঘুরি আমি একা,
হৃদয় হয়েছে পাথর জানি।
পাহাড় চাঁপা কান্না বুকে নিয়ে,
শুনি মহা মানবের বানী।
ওগো ও আলোর মেলা,
তুমি দাওনা আমায় বলে।
মন আমার শান্ত হবে,
কোন আকাশের তলে!
নিশি রাত কাটে আমার,
কান্না ভেজা চোখে।
জীবন কোথায় থেমে যাবে,
সেই ভালোবাসার দুঃখে।
ভালোবাসার বেচাকেনা হয়,
কলি যুগের ভিড়ে।
মানুষ চলে স্বার্থ বুকে,
প্রেম যমুনায় উড়ে।