1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. contentmgr5571@gmail.com : contentmgr55 :
  3. dailyhumanrights@gmail.com : dailyhumanrights :
  4. developer915@yahoo.com : developer91 :
  5. publisher2119@yahoo.com : publisher21 :
জহরব্রত কলমে অতলান্তিক - dailyhumanrights
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ১১:৫২|
শিরোনামঃ
হাজীগঞ্জ হামিউস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে এক ওয়াজ মাহফিল নীলফামারীতে গ্রামপুলিশ মিনহাজুলের বিরুদ্ধে তদন্তে সত্যতা: শুনানির পর ব্যবস্থা নাকি দায়সারা পদক্ষেপ নীলফামারীতে তথ্য গোপনে নিয়োগ বাতিল, উপপরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ নীলফামারীতে অনিয়মের সত্যতা ও তদন্ত প্রতিবেদন আছে—তবু ব্যবস্থা নেই গ্রামপুলিশ মিনহাজুলের নীলফামারীতে হুমকি-ভয়ভীতির অভিযোগে উত্তপ্ত মতিয়ার বিল,নির্বাচন দাবিতে মানববন্ধন নীলফামারীতে মতিয়ার বিলের সমবায় বিরোধে আতঙ্ক: নিরাপত্তা চেয়ে ৫ শতাধিক মানুষের মানববন্ধন ভাড়ার টাকায় নিজের ফ্ল্যাটের মালিক—মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের স্বপ্নপূরণে নতুন সম্ভাবনা নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রির তদন্তে সত্যতা, নির্দেশের দুই মাসেও নেই মামলা সৃজন নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল, পজিশন বিক্রি ও মসজিদ স্থানান্তরের প্রশাসনিক নির্দেশের দুই মাসেও মামলা সৃজন-উচ্ছেদ নেই সৈয়দপুরে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

জহরব্রত কলমে অতলান্তিক

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৯১ Time View

জহরব্রতে রাজপুত নারীর ইতিহাসে জ্বলছে আগুন!
আজও নারীর শরীর পোড়ে পুরুষ দেহে জাগলে ফাগুন!
সংস্কারের দোহাই মেনে রদ ছিল প্রায় কয়েক শতক,
আগুন কিন্তু সহজে নিভেনা নারীকে আজও পোড়ায় ঘাতক!
পদ্মাবতী আগুনে পুড়েছে নিয়মের রীতি বংশানুক্রমিক!
আজকে আগুন হাত পাল্টায় নারীকে পোড়ায় পুরুষ প্রেমিক!
পেট্রল ঢেলে গা ভিজিয়ে গঙ্গা জলের নিয়ম মানে!
খড়ের গাদায় জ্বালিয়ে নারী ভোরের কাগজে বার্তা আনে!
সমাজটা আজ সইতে জানে এক দুই দিনে ঘা সেরে যায়!
অল্প সংখ্যক নিন্দুক যারা স্বভাব দোষে একটু চেঁচায়!
আগুন সে তো জ্বালিয়ে তৃপ্ত ইতিহাস থেকে বর্তমানে!
পুরুষ আগুনে পোড়ায় কারণ নারী আগুনে পুড়তে জানে!
সমাজ তুমি আগুন জ্বালাও আগুন তুমি নিভাও কই?
ভোগবাদে তুমি মেহফিল শেষে আচম্বিতে কাড়ছো মই!
নারীখাদক আজ দিব্যি বাঁচে মুখোশে বাড়ায় মুখের শ্রী!
একেই যদি সংস্কৃতি বলি তবে অপসংস্কৃতি কি?
যে আগুনে পুড়ছিস আজ পৃথিবীর যত পুরনারী!
প্রাণে জাগুক শপথ তোদের “জ্বালিয়ে দিতে আমরাও পারি”।
যে ইতিহাস বন্ধ হয়নি মুখ ঢেকেছে লজ্জায়!
আজকে সময় জবাব দেওয়ার নারীর রণসজ্জায়।
আওয়াজ উঠুক পৃথিবী ব্যাপিয়া সব নারী আজ পথে নাম
নারীও জানে দানব নাশে আগুনই হবে তোর মৃত্যু বান।
এত আগুন জ্বলছে আগুন ঐ ধর্ষক পুড়ছে প্রাণ
আরো আগুন পুড়িয়ে আগুন ধর্ষিতার হোক পরিত্রাণ।
মানুষ বাঁচুক মানবিকতায় আগুন জ্বলবে পেটের দায়,
ইতিহাস লিখুক নব আঙ্গিকে নারীও আজ বাঁচতে চায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025