
আমি নারী—
আমি কারোর অনুগ্রহে পাওয়া ছায়া নই, আমি এক নিজস্ব আলো।
আমার শরীর আমার দেশ, সেখানে দখলদারের পতাকা উড়বে না আর।
যে ইতিহাস আমাকে নীরব বানাতে চায়, আজ তার চোখে চোখ রেখে আমি প্রশ্ন করি।
আমি সন্তান জন্ম দিই, শুধু সন্তানের নয়—বিদ্রোহের, ভাষার, স্বপ্নের।
প্রশব যন্ত্রণার তীব্রতা সহ্য করি হাসি মুখে |
আমার গৰ্জনে কেঁপে ওঠে পুরনো সিংহাসন।
আমি ভয়ে দুমরে যাইনা আর , আমাকে ভয় দেখানো হয়েছে অনেক —আজ হিসাব চুকোনোর দিন।
আমার মুখে ‘না’ মানে অবাধ্যতা নয়, তা আমার অধিকার।
আমি ভালোবাসি, কিন্তু সহ্য করি না অন্যায়।
আমার পোশাক নয়, তোমার দৃষ্টিই লজ্জার।
আমি কোনো ভঙ্গুর কাচের ফুলদানি নই— যে আমাকে অতি সাবধানে রক্ষার প্রয়োজন |
আমি আজ নিজেই প্রতিরক্ষা।
আমি নারী, জানি আমার নিজের সীমারেখা—
তোমাদের টেনে দেওয়া লক্ষ্মন রেখা আজ বড়ই দুর্বল
এই ঘোষণাই আমার ভবিষ্যৎ।