
শৈত্য তুমি যাও
সূর্যকে উঠতে দাও ।
হাড় কাঁপানো শীত
গায় না পাখি গীত।
দেয়নি কেউ রসের হাঁড়ি
সবার সাথে রইলো আড়ি।
উঁচুতলার জানালা বন্ধ
নাই এদের ক্ষুধার দ্বন্দ্ব।
জেলে ভাই সাগর পাড়ে
জাল ফেলে মাছ ধরে।
উলঙ্গ গায় পেটের দায়
এ কষ্টের দাম যেন পায়।
করলে কাজ শীত পালাবে
গরম জলে হাত ডুবাবে।
ক্ষুধার জ্বালা সবার তাড়া
শীত শীত পড়েছে সাড়া।
ওঠো ওঠো সূর্য মামা ঝিকিমিকি দিয়া
আবালবৃদ্ধ কাঁপে যেন থরথর হিয়া
গরিবের সম্বল শুধুই ছেঁড়া বস্তা !
আজও তারা তাতেই রাখে আস্থা।