
হঠাৎ করে শীতের কামড়
ভীষণ কাবুতে এই শহর,
গরীব সবার করুণ প্রকাশ
কাঁপুনি ঝাঁঝে পূর্ণ প্রহর।
গরম কাপড় লাগে তাদের
চেয়ে থাকে পথের পানে,
আসেনা কেউ দিতে তেমন
খোঁজ কেবল হন্যে হয়ে।
ধনীরা থাকে আরাম করে
সুখী ঘরে ভাসে উষ্ণতা,
গরীবি হালতে থাকে যারা
আগুন তাপে ভাবে তা।
আসুন সবাই এগিয়ে আসি
ভেবে তাদের দুঃখ কথা,
দানের কাপড় বিলিয়ে হাতে
সরাই তাদের কষ্ট ব্যথা।