
তোমাকে ছাড়া যায়না চলা
না কিছু খাওয়া,
কোনো কিছুতেই ভরেনা মন
তোমাকেই আগে চাওয়া।
টক ঝাল মিষ্টি খেলেও
তোমাকে আগে চাই,
লবণ ছাড়া চলেনা জীবন
তোমার আগে ঠাঁই।
খেয়ে দেয়ে তৃপ্তি নেই
না হয় গমন,
তুমি আছো সবার সাথেই
তুমি যে লবণ।