
হৃদ বাগিচায় প্রণয় কুঁড়ির
প্রস্ফুটনের ছবি,
ভাবুক মনেই এখন আমি যে
আপন ভোলার কবি।
প্রেম যমুনায় যে ঢেউ উঠেছে
মাতাল প্রেমের হৃদে,
রঙিন স্বপন হাতছানি দেয়
সুখের রাতের নিদে।
লাগছে কেমন উড়ু উড়ু মন
লাগছে সব-ই ভালো,
অমারাতে দিন ভেবে হায়
দেখি পৃথিবীতে আলো।
ওলোট পালট কর্মকান্ড
ফুটন্ত কলি হাসে,
প্রেম বসন্ত শীতও ভোলায়
সুখের সাগরে ভাসে।
লাগাম ছাড়াই জীবন কাটছে
ভালোবাসাময় জয়ে,
বিয়ের কুসুম ফোটার তরেই
আছি প্রেম জ্বালা সয়ে।