
আজ নতুন বছরের নতুন দিনে নতুন বই
কি আনন্দ মনের মাঝে কেমন করে রই ঘরে !!
আস বন্ধুরা আজ যায় সকলে মাদ্রাসা/ইস্কুলে
আজ যে মোদের মাদ্রাসা/ইস্কুলে দেবে
নতুন দিনে নতুন বই সবার হাতে,,
“নতুন বইয়ের পাতায় পাতায়
রং বে রঙের ছবি,
বইয়ের পাতায় মুচকি হেসে
হেসে উঠে ভোরের রবি।
“আজ নতুন বছরের নতুন বইয়ের
গন্ধ পেলে কি যে ভালোলাগে!
নতুন বইয়ের কবিতা ছড়া পড়লে
বেশ নিত্য স্বপ্ন জাগে।
“চল বন্ধুরা আজ নতুন বছরের
নতুন দিনে নতুন বইয়ের জন্য স্কুলে যায়,,