
সব খারাপে লুকিয়ে রয়
ভালো একটি বেশ,
দীপ্ত রবির আলো যেমন
নিশায় হয় না শেষ।
দ্বিধাদ্বন্দ মনের পাশে
সুদৃঢ় ভাবনায় নয়,
ভালো কাজে উঁকি মারে
কাজেই আনে জয়।
নতুন বছর নতুন প্রাতে
চাই এক নতুন দেশ,
সেই দেশেরই আর যেন না হয়
কোনো কিছুই শেষ।
সে দেশ হবে তোমার আমার
সেই মাটি সেই জল,
তোমাতে বুক আমাতে হৃদ
দুই নয়ন এক পল।
যে দেশে কেউ বলবে না পর
এক দেশ একই চর,
যেথায় থাকবে সুরক্ষিত
তোমার আমার ঘর।