
তোমার শুন্যতা মোদের হৃদয়
বীণার তারে বাজে আজ
হা-হাকার সুরে।
বয়ে যাবো এ যন্ত্রণা চির
কাল ভবে।
আর কোন দিন হবে না দেখা
তোমার সনে।
তুমি দিয়ে ছিলে ভালোবাসা
বুক ভরা আশা,
কেন ভাসিয়ে সাগর জলে
চলে গেলে মোদের ফেলে
এই কি ছিলো তোমার মনে ?
তোমার এ শুন্যতা শুন্য রয়ে
যাবে,
এ অভাব কোন দিন পূরণ
হবার নহে।
যত দিন থাকবো মোরা বেঁচে
হা-হুতাস করে কাটবে দিন
তুমি শুন্য ঘরে।
কেউ কি পারে কারো শুন্যতা
পূর্ণ করে দিতে ?
শুন্যতা থেকে শুন্যতা ছাড়া
কোন অস্তিত্বের আশা করাই
বৃথা।