
পৌষে ঠুসি আম পল্লবে, কাঁঠাল মুছি কান্ডে,
ক্ষিতি তেজ অৰ মরুৎ ব্যোম, আছে শরীর ভান্ডে |
পঞ্চ ইন্দ্রীয় ষড় রীপুর বসত্ ভুমি দেহ,
প্রাণ পাখিটা উড়াল দিলে থাকবেনা’ক কেহ ৷
দম মারো দম ঘড়ির কাঁটা আগাম নিগম করে,
জীবন চক্রে টানছে আয়ূ ফুসফুসটা ধরে ‘
মোটা মাথায় ঢোকেনা সব, খুব সাধারন পূঁজি,
তথ্য সুত্রেই সরল মানুষ সহজ কথাই বুঝি |
দেয়ার বেলায় নব ডংকা,নেয়ার বেলায় বেশ,
সবার ক্ষেত্রে এই প্রকৃতি ভালোবাসার এক দেশ |