
হে কবি!
হে লেখক!
তোমার লেখণীতে বিদ্রোহ ফুটে উঠুক।
যে হাতে ধরনি কখনও বিদ্রোহের কলম
সে’হাতে পাপের হোক জনমের পরাজয়,
পাপিষ্ঠের সিংহদ্বারে বিদ্রোহ করুক গমন
চারিদিকে ধ্বনিত হোক সত্যের মহা বিজয়।
৫২ দেখনি,৭১ দেখনি-
বোঝনি স্বজন হারানো বেদনার হুঙ্কার,
বাংলার জমিন কারও বাপ-দাদার নয়
জুলাই বিপ্লবে কিছু কি পাওনি শেখার ?
তাজা তাজা রক্ত গর্জে ওঠে-
ভারত মুক্ত বাংলা চাই,
জাত ভেদাভেদ ভুলে-বাংলা মায়ের কোলে
হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রিষ্টান সাম্যের গান গায়।
যুদ্ধ কি কেবল ময়দানেই হয়?
আত্ত্বসূদ্ধি কর সবার আগে,
একটি কলম লক্ষ অন্যায়ের বক্ষ করে ছেদন
হে মহামানব তোমার আর কি লাগে?
——-/////////——-