
একজন গীতিকার
বুকে নিয়ে হাহাকার,
প্রতি নিঃশ্বাসে
বিশ্বাসে একাকার।
একজন সুরকার
শিল্পীর কারুকার,
বড়াই প্রেমিকার
বীরত্বে ধিক্কার।
প্রতিটি বিশ্বাসে ছোঁয়ায় প্রেমিকার
একজন গীতিকার একজন সুরকার।
একটু বেঁচে থাকার
দাবিদারে অধিকার,
আমি কার; তুমি কার
বলো না কেবা কাহার।
সে কথা তোমাকে বলা
দাও স্বাধীনতার,
গান ছাড়া উপহার
কিবা পরাধীনতার।
বিলিয়ে দে লেনাদেনা
নেই কেউ মিটাবার,
সারাটি জীবনভর
লয়ে শুধরিয়ে নেবার।