
কালো ডাগর হরিণ চোখে
চেয়ে কেনো থাকো,
অনুমতি ছাড়া তুমি কেনো
আমার ছবি আঁকো।
রঙিন স্বপ্ন দেখে তোমার
মন করো নরম,
মনে রেখো আমার কিন্তু
মেজর অতি গরম।
হরিণ চোখ আছে যার
তীক্ষ্ণ তার দৃষ্টি,
বিনা মেঘে যখন তখন
নামে যেমন বৃষ্টি।
ভালো লাগা ভালোবাসা
এক কথা নয়,
ভালোবাসা মন দিয়ে
জয় করতে হয়।
ডাগর ডাগর হরিণ চোখে
অমন করে চেয়ে,
মন আমার নিও না
প্রেমের গান গেয়ে।
আমি হলাম প্রেম বিরোধী
তোমাকে বলতে চাই,
ভালোবাসার প্রতি আমার
কোনো বিশ্বাস নাই।