
অতীতের যত আছে গ্লানি-
ছিলো যত জীবনের আধার কালো!
ঢেকে ছিলো মনের কুয়াশার ভোর
আশা রাখো,কেটে যাবে সব আগামীর সূর্যে!
উঠিবে বেলা, মন সূর্য্যমূখী ফুলে আসিবে ভ্রমর,
ফুটিবে স্বপ্নগুলো,
দাঁড়াবে তুমি উন্নত শিরে দীপ্তিময়ে হেসে!!
দুঃখ, জরা, কর জয়
এই হোক আগামী সূর্য্যের শপথ
আনিবে ছিনিয়ে সর্ববিজয়।
সাহসিকতার দ্বার খোলো
ভয়ের লৌহ কবাট দাও গুড়িয়ে
রাখো নতুন দৃষ্টিতে, নতুন দিনে নতুন সৃষ্টিত্ব !!
তরুন, তরুণী, যুবক, বৃদ্ধ
রবের পথে হও আগুয়ান!
খাঁটি তওবার নবত্ব শক্তিতে আগামীর
অরুণ সূর্য্যের উদ্ভাসিত আলোতে
– আত্মশুদ্ধি, সততায় জ্বলে ওঠো!
আগামীর সম্ভাবনাময়ে –
রুহু, নফস, আত্মাকে করো সঞ্জীবনী দান!!