
কতো ভালোবাসার রিয়েক্ট আসে
তোর রিয়েক্ট পাইনা ,
আমি সখী আগের মতো
তোর ওয়ালে যাইনা ।
যেদিন তুই আমার থেকে
হৃদয় করলি ছিন্ন,
সেদিন থেকেই মানুষটা আমি
হয়ে গেছি ভিন্ন ।
আগের মতো এখন আর আমি
জেগে থাকিনা রাত,
তোর জন্য এই হৃদয়ে এখন
ঘৃনা আর অভিসম্পাত।
আগের মতো এখন আমি
ভাসাই না চোখে নদী,
ছিন্ন করলি হৃদয় যেদিন
করেছি প্রেমের সমাধি ।
এখন
প্রেমের নামের বিষের পেয়ালা
করতে পারি হজম ,
তোকে ভেবে এখন আমার
বন্ধ হয়না দম ।
শুভকামনা দিলাম তোকে
ভালো থাকিস দূরে,
কষ্ট গুলোর নির্বাসন দিলাম
কোন এক অচিনপুরে ।
এখন সখী আগের মতো
তোর রিয়েক্ট পাইনা,
হৃদয়টাকে পাথর করে আমি
তোর ওয়ালে যাইনা ।
লোকেশন আলহবাহা ইউনিভার্সিটি।