
ধন ছিল মন ছিল সুখ ছিল তাতে,
মম সাথে একদিন এসে মোর নীড়ে,
সব কিছু দেখেশুনে ধরেছিলে হাতে,
বলেচিলে আর কভু নাহি যাবে ফিরে।
আমাকে কখনো তুমি ভুলিবে না কভু,
যেথা চলে যাব আমি দিনে কিবা রাতে,
সুখ দুখ সব কিছু মেনে নিয়ে তবু,
সকল সময় তুমি রবে মোর সাথে।
এতকিছু বলে তুমি ভুলে সব গেলে,
হয়েছিলে সাথি মম ভুলে গেলে সে কি?
সময় সুযোগ বুঝে গেলে শেষে ফেলে,
পরিশেষে আমাকেও দিলে তুমি ফাঁকি।
তুমি নেই জীবনেতে হাহাকার শুধু,
আমার এ জীবনটি মরুময় ধু ধু।